২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা

পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তিস্বরূপ উত্তর কোরিয়ার বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিষেধাজ্ঞার তালিকায় এবার যোগ হয়েছে উত্তর কোরিয়ার আণবিক শক্তি সংস্থাসহ এর ২ শীর্ষ কর্মকর্তাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 07:03 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

জাতিসংঘ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তিস্বরূপ উত্তর কোরিয়ার বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিষেধাজ্ঞার তালিকায় এবার যোগ হয়েছে উত্তর কোরিয়ার আণবিক শক্তি সংস্থাসহ এর ২ শীর্ষ কর্মকর্তাও। তালিকায় সব মিলিয়ে ৫ টি নতুন প্রতিষ্ঠান এবং ৫ ব্যক্তির সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ পিয়ংইয়ংয়ে অস্ত্র-সংশ্লিষ্ট দুটি উপাদান আমদানি নিষিদ্ধ করেছে নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটি। ২৫ মে তে উত্তর কোরিয়ার পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে ১২ জুনে নিরাপত্তা পরিষদে দেশটির ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাবনা নিয়ে কমিটিতে দীর্ঘ দরকষাকষির পর নিষেধাজ্ঞার এ তালিকা দেওয়া হল। এর মধ্যে রয়েছে, উত্তর কোরিয়ার জেনারেল ব্যুরো অব এটোমিক এনার্জি (জিবিএই) এবং ৪ টি বাণিজ্য কোম্পানী। শীর্ষ দুই কর্মকর্তা হচ্ছেন, জিবিএই'র দুই পরিচালক রি জে-সন এবং হোয়াং সোক-হোয়া। এছাড়া, অন্য আরেকজন পরমাণু কর্মকর্তাসহ দুই বাণিজ্য কোম্পানীর পরিচালকও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। নিষেধাজ্ঞা কমিটির চেয়ারম্যান ও তুরস্কের জাতিসংঘ রাষ্ট্রদূত ফজলি কোরমান একথা জানিয়েছেন। নতুন এ পদক্ষেপে উত্তর কোরিয়ার কালো তালিকা অনেকটাই বাড়ল। আগে এ তালিকায় ছিল মাত্র ২ টি কোম্পানী এবং পিয়ংইযংয়ের পরমাণু কর্মসূচিতে জড়িত একটি ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৬ ঘ.