২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাওয়ারে জাতিসংঘ কর্মীকে গুলি করে হত্যা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ারে একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার বন্দুকধারীরা গুলি করে জাতিসংঘের এক কর্মকর্তাকে হত্যা করেছে। গুলিতে তার একজন প্রহরী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 09:40 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ইসলামাবাদ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ারে একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার বন্দুকধারীরা গুলি করে জাতিসংঘের এক কর্মকর্তাকে হত্যা করেছে। গুলিতে তার একজন প্রহরী আহত হয়। জিল-ই-উসমান নামে ওই পাকিস্তানি নাগরিক ইউএন হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) এ কর্মরত ছিলেন। পেশাওয়ারের উপকণ্ঠে এজেন্সির মাঠপর্যায়ের অফিসের বাইরে তিনি আক্রান্ত হন। ইউএনএইচসিআর'র মুখপাত্র আমেনা আলি কামাল বলেন, "এটা ছিল অপহরণ চেষ্টা।" "তিনি আমাদের কাচা গরি শরণার্থী শিবির থেকে বের হয়ে এলে বন্দুকধারী তার ওপর হামলা চালায়। কয়েকটি গুলি তার শরীরে বিদ্ধ হয় এবং তিনি হাসপাতালে মারা যান।" বন্দুকধারীরা এর আগেও সাহায্য সংস্থার কর্মী ও বিদেশি কূটনীতিকদের হামলার টার্গেট করেছিল। গত মাসে পেশাওয়ারের একটি অভিজাত হোটেলে জঙ্গিদের হামলায় জাতিসংঘের দুই বিদেশি কর্মীসহ ৯ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৮ ঘ.