২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি

জুনে ৯৪ দশমিক ৩২ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া, ২০০৯ অর্থবছরের প্রথম নয়মাসে সরকারের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ০৮৬ ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ সোমবার জানিয়েছে, ২০০৮ সালের জুনে বাজেট উদ্ধৃত্ত ছিল ৩৩ দশমিক ৫৫ ডলার। অথচ, চলতি অর্থবছর জুনে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে রেকর্ড পরিমাণ। ২০০৯ অর্থবছর শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 03:47 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ওয়াশিংটন, ১৪ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জুনে ৯৪ দশমিক ৩২ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া, ২০০৯ অর্থবছরের প্রথম নয়মাসে সরকারের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ০৮৬ ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ সোমবার জানিয়েছে, ২০০৮ সালের জুনে বাজেট উদ্ধৃত্ত ছিল ৩৩ দশমিক ৫৫ ডলার। অথচ, চলতি অর্থবছর জুনে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে রেকর্ড পরিমাণ। ২০০৯ অর্থবছর শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বরে। রাজস্ব বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত ১ দশমিক ০৮৬ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি আগের মাসের চেয়ে ৯৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার বেশি। আর একবছর আগে এই ঘাটতি ছিল মাত্র ২৮৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। ঘাটতি বাড়তে থাকার এই চিত্র যুক্তরাষ্ট্রের অর্থনীতির দ্রুত অবনতিরই বহিঃপ্রকাশ। ফেডারেল বাজেট ঘাটতি বর্তমানে ২য় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুর্বল অর্থনীতি এবং ঘাটতি বাড়তে থাকার কারণে আগামীতে তা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন অর্থনীতিবিদ জন সিলভিয়া। মন্দা অর্থনীতি সামাল দিতে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা করতে যেসব পুনরুদ্ধার প্যাকেজ নিয়েছে তাতে সরকারের সাধ্যাতীত ব্যয় হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বেকারদের সুযোগ-সুবিধা দেওয়াসহ কর রাজস্বের নিুহার। বাজেট ঘাটতির কারণে স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতগুলো ভুক্তভোগী হতে পারে। রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি অর্থবছরের নবম মাস জুনেই যে বাজেট ঘাটতি এক লাফে রেকর্ড গড়েছে তা নয়। এর আগে ফেব্র"য়ারিতে ঘাটতির পরিমাণ ছিল ১৯৪ বিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৫৭ ঘ.