২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উরমছিতে পুলিশের গুলিতে দুজন নিহত

চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরমছিতে গত সপ্তাহে দাঙ্গার পর পুলিশ সোমবার গুলি করে দুই ব্যক্তিকে হত্যা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

উরমছি, চীন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরমছিতে গত সপ্তাহে দাঙ্গার পর পুলিশ সোমবার গুলি করে দুই ব্যক্তিকে হত্যা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। সিনহুয়া জানায়, নিহত ওই দুই ব্যক্তি উইগুর জাতির। এরা আরেক উইগুরের ওপর হামলা চালালে পুলিশ তাদের গুলি করে। গুলিতে নিহত দু'জনের সঙ্গী আরেক উইগুর আহত হয়। খবরে বলা হয়, "প্রাথমিক তদন্তে জানা গেছে, তিন ব্যক্তি ছুরি ও লাঠি নিয়ে চতুর্থ ব্যক্তির ওপর হামলা চালালে পুলিশের টহল দল প্রথমে হুঁশিয়ারি গুলি ছুড়ে। এরপর হামলাকারী তিনজনকে লক্ষ্য করে গুলি করা হয়।" সিনচিয়াং প্রদেশে গত ৫ জুলাই সংঘটিত জাতিগত দাঙ্গায় ১৮৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। এরমধ্যে ১৩৭ জন হান চীনা জাতির যাদের ২৬ জন নারী। হান চীনারা দেশটির ১৩০ কোটি জনসংখ্যার সংখ্যাগুরু অংশ। অন্যদিকে উইগুর নিহত হয় ৪৬ জন। এদের একজন মাত্র নারী। উইগুররা মুসলমান এবং সিনচিয়াং প্রদেশের ২ কোটি ১৩ লাখ জনসংখ্যার তারা ৪৬ ভাগ। সিনহুয়া জানায়, নিহত অন্য ব্যক্তিটি হুই গোষ্ঠীর। হুইরা মুসলামান হলেও বর্তমানে হান চীনাদের সংগেই তাদের সম্পর্ক বেশি। নিহতদের মধ্যে কেউ নিরাপত্তা বাহিনীর হাতে মারা গিয়েছিল কীনা তা জানায়নি কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২২৯ ঘ.