২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ৩০ আগস্ট নির্বাচন দিতে পারেন তারো আসো

ক্ষমতা ধরে রাখতে চাপের মুখে থাকা জাপানের প্রধানমন্ত্রী তারো আসো সম্ভবত ৩০ আগস্টে সাধারণ নির্বাচন ডাকবেন। ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 05:38 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

টোকিও, ১৩ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্ষমতা ধরে রাখতে চাপের মুখে থাকা জাপানের প্রধানমন্ত্রী তারো আসো সম্ভবত ৩০ আগস্টে সাধারণ নির্বাচন ডাকবেন। ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। সরকারি প্রচার মাধ্যম এসএইচকে এর আগে জানিয়েছে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আসো নির্বাচনের সময়ের বিষয়টিতে সমঝোতায় পৌঁছেছেন। এলডিপি'র ওই কর্মকর্তা জানান, পার্লামেন্টের নিুকক্ষ ২১ জুলাইয়ে ভেঙে দেওয়া হবে। আসোর ক্ষমতাসীন জোট টোকিওর স্থানীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর আসো এই পদক্ষেপ নিচ্ছেন। এই নির্বাচনে আসোর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও এর শরিক দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে, বেশির ভাগ আসনে জয়ী হয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি। জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী আসোর জন্য জনসমর্থনের পরীক্ষা এটি। আসোর জনসমর্থন স