২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সহিংসতার মুখে হুয়ের জি-এইট সম্মেলন বাতিল

জিনজিয়াং প্রদেশে দাঙ্গা-সহিংসতার মুখে বুধবার ইতালির জি-এইট সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করে দেশে ফিরছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। জিনজিয়াং এর উরুমছিতে রোববার থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত অন্ততপক্ষে ১৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। গ্রেপ্তার হয়েছে ১৪৩৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 02:49 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

উরুমছি, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জিনজিয়াং প্রদেশে দাঙ্গা-সহিংসতার মুখে বুধবার ইতালির জি-এইট সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করে দেশে ফিরছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। জিনজিয়াং এর উরুমছিতে রোববার থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত অন্ততপক্ষে ১৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। গ্রেপ্তার হয়েছে ১৪৩৪ জন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জিনজিয়াং পরিস্থিতির কারণে হু চীনের পথে রওনা হয়েছেন। হু জিনতাওয়ের পরিবর্তে রাজ্য কাউন্সিলর দাই বিঙ্গু জি-এইট সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। ইতালির লা ইকুইলায় বুধবার দিনশেষে শুরু হচ্ছে জি-এইট সম্মেলন। হুয়ের বৃহস্পতিবার সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। সম্মেলনে যোগ দিতে রোববারেই হু ইতালি পৌঁছেন। মঙ্গলবার তিনি ফ্লোরেন্স পরিদর্শন করেন। ওদিকে, মঙ্গলবার উইগুর ও হান চীনাদের মধ্যে উত্তেজনার পর রাতে কারফিউ জারির পর বুধবার উরুমছি আপাতত শান্ত রয়েছে। রাস্তায় রাস্তায় রয়েছে কড়া সেনা পাহারা। উরুমছিতে মঙ্গলবার হান চীনাদের লোহার রড ও ধারালো অস্ত্র হাতে বিভিন্ন গলিতে ঢুকে উইগুর মুসলমানদের খুঁজতে দেখা যায়। তারা উইগুরদের একটি অ্যাপার্টমেন্ট ভবনেও ঢোকার চেষ্টা চালায়। চীনের সংখ্যাগুরু হান জাতির লোকজন মঙ্গলবার মাংস কাটার ছুরি-ভোজালি, লোহার পাইপ ও লাঠি নিয়ে উইগুরদের দোকান-পাটে হামলা চালায়। হানদের অনেকে চিৎকার করে বলতে থাকে, "উইগুরদেও ওপর হামলা চালাও"। বেশকিছু হান একটি অ্যাপার্টমেন্ট ভবনের সিঁড়ির অংশে ঢুকে পড়ে। তবে অ্যাপার্টমেন্টটির বাসিন্দা উইগুর নারীপুরুষরা ছাদ থেকে বৃষ্টির মতো ইটপাটকেল মেরে তাদের প্রতিহত করে। পুলিশ পরে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সহিংসতার দুইদিন পর গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে উইগুর বিক্ষোভকারীরা বলেছে, তাদের পরিবারের সদস্যদের ইচ্ছাকৃতভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মালিয়া নামক এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, "পুলিশ গতকাল আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। এর কারণ জানায়নি তারা। তারা কেবল তাকে তুলে নিয়ে গেছে।" উইগুর বিক্ষোভকারীদের বেশির ভাগই নারী। স্বামী, ভাই এবং সন্তানের পরিচয়পত্র হাতে নিয়ে তারা বিক্ষোভ করেছে। এদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। অন্যদিকে, পাল্টা বিক্ষোভে উইঘুরদের দোকানপাট ভাঙচুর করেছে শ' শ' জাতিগত হান চীনা। চীনে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। বেইজিংয়ের ৩,২৭০ কিলোমিটার পশ্চিমে উরুমছি শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে রোববার সহিংসতা ছড়িয়ে পড়ে। জুনের শেষ দিকে শাওগুয়ানে সরকারের হান চাইনিজ এবং উইগুর ফ্যাক্টরি কর্মীদের সংঘর্ষ (ওই সংঘর্ষে দুই উইগুর নিহত হয়) সামাল দেওয়ার বিষয়টি নিয়ে জিনজিয়াংয়ের রাজধানী উরুমছির রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে স্থানীয় উইগুররা। তারা গাড়ি ভাঙচুর করাসহ গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দাঙ্গাপুলিশ ও সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সরকার জাতিগত এই অস্থিরতাকে তাদের ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। সরকার এই উত্তেজনার জন্য জাতিগত মুসলিম উইগুর স