২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে অগ্রগতি না হওয়ায় হতাশ জ্ঞানেন্দ্র

নেপালে রাজতন্ত্র অবসানের এক বছর পরও শান্তি ও উন্নয়নে অগ্রগতি না হওয়ায় "হতাশা" ব্যক্ত করেছেন দেশটির শেষ রাজা জ্ঞানেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 09:17 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

কাঠমান্ডু, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে রাজতন্ত্র অবসানের এক বছর পরও শান্তি ও উন্নয়নে অগ্রগতি না হওয়ায় "হতাশা" ব্যক্ত করেছেন দেশটির শেষ রাজা জ্ঞানেন্দ্র। গত জুনে বিশেষ গণপরিষদ নির্বাচনে জয় লাভ করে মাওবাদীরা ক্ষমতাগ্রহণের পর থেকে রাজা জ্ঞানেন্দ্র কাঠমান্ডুতে খুব সাধারণ জীবনযাপন করছেন। মাওবাদীদের বিক্ষোভের মুখে গত বছর নেপালের ২৩৯ বছরের পুরনো রাজতন্ত্রের অবসান হয়। রাজতন্ত্রের অবসানের পর এটাই রাজা জ্ঞানেন্দ্রর প্রথম বিবৃতি। মঙ্গলবার রাজা জ্ঞানেন্দ্রর ৬৩ তম জন্মদিন। এ উপলক্ষ্যে সোমবার রাতে তিনি এ বিবৃতি দেন। এতে তিনি বলেন, নেপালের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের উন্নতি হবে চিন্তা করেই তিনি নারায়ণহিতি প্রাসাদ ত্যাগ করেছিলেন। তিনি বলেন, "এই পরিবর্তিত পরিস্থিতিতে আমার প্রিয় নাগরিক, আমার ভাইদের, বোনদের ভাগ্যের কোনো উন্নতি আমি দেখতে পাইনি। এতে আমি খুবই হতাশ, চিন্তিত এবং উদ্বিগ্ন।" স