২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সহিংসতায় গ্রেপ্তার ১৪৩৪, নিহতের সংখ্যা ১৫৬

জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে দাঙ্গা-সহিংসতায় জড়িত থাকার সন্দেহে ১৪০০রও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে চীনের পুলিশ। সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 06:10 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

উরুমচি, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে দাঙ্গা-সহিংসতায় জড়িত থাকার সন্দেহে ১৪০০রও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে চীনের পুলিশ। সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। প্রায় ২ হাজার সেনা, পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মী রোববারের বিক্ষুব্ধ দাঙ্গা-সহিংসতা নিয়ন্ত্রণে আনার পর উরুমচি অপেক্ষাকৃত শান্ত। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মোট ১,৪৩৪ জন গ্রেপ্তার হয়েছে। স্থানীয় অধিবাসীরা রয়টার্সকে বলেছে, পুলিশ উইগুর এলাকাতেই নির্বিচারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অন্যান্য এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ছে। উরুমচির পর সোমবার সন্ধ্যায় 'কাসগর' এ প্রায় ২০০ লোকের বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ। সিনহুয়া একথা জানিয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ বলপ্রয়োগ করেছে কিনা তা জানা যায়নি। তবে কাসগর বিমানবন্দর ও শহরতলীর মাঝের এলাকায় চেকপয়েন্ট বসানো হয়েছে। কাসগরের অবস্থান জিনজিয়াংয়ের পশ্চিমে। এশিয়ার মানবাধিকার পরিস্থিতি তদারককারী সংস্থার এডভোকেসি ডাইরেক্টর সোফি রিচার্ডসন চীনের এই সহিংসতার ঘটনার তদন্ত আহ্বান করেছেন। তিনি বলেন, "সহিংসতার সূত্রপাত যেই করুক এ অঞ্চলে জাতিগত উত্তেজনা কমাতে সরকারের উচিত উইগুরদের ক্ষোভের বিষয়টিতে নজর দেওয়া। যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়।" চীনে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। বেইজিংয়ের ৩,২৭০ কিলোমিটার পশ্চিমে উরুমচি শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে রোববার সহিংসতা ছড়িয়ে পড়ে। জুনের শেষ দিকে শাওগুয়ানে সরকারের হান চাইনিজ এবং উইগুর ফ্যাক্টরি কর্মীদের সংঘর্ষ (ওই সংঘর্ষে দুই উইগুর নিহত হয়) সামাল দেওয়ার বিষয়টি নিয়ে জিনজিয়াংয়ের রাজধানী উরুমচির রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে স্থানীয় উইগুররা। তারা গাড়ি ভাঙচুর করাসহ গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দাঙ্গাপুলিশ ও সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সরকার জাতিগত এই অস্থিরতাকে তাদের ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। সরকার এই উত্তেজনার জন্য জাতিগত মুসলিম উইগুর স