২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হস্তক্ষেপের ব্যাপারে পশ্চিমাদের খামেনির হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার পশ্চিমের দেশগুলোকে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

তেহরান, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার পশ্চিমের দেশগুলোকে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে একথা জানানো হয়েছে। খামেনি বলেছেন, "আমরা পশ্চিমের কয়েকটি দেশকে কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলছি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। তা না হলে ইরানিয়ান জাতি পাল্টা ব্যবস্থা নেবে।" ইরানের কর্তৃপক্ষ ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের পর অস্থিতিশীলতা সৃষ্টির পেছেনে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছে। ওই নির্বাচনে কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে পরাজিত মীরহোসেন মুসাভি বলেছেন, জালিয়াতির মাধ্যমে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনে ফলাফল ঘোষণার পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পরে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এত ব্যাপক বিক্ষোভ ইরানে আর দেখা যায়নি। ব্রিটেন সোমবার জানিয়েছে, ইরানে ব্রিটিশ দূতাবাসের আটক স্থানীয় কর্মীদের শেষ দুজনের একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ইরান ব্রিটিশ দূতাবাসের ইরানিয়ান কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগ আনে। ব্রিটেন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খামেনি সরকারিভাবে ফলাফল প্রকাশের আগেই আহমাদিনেজাদের জয়ের প্রশংসা করেছিলেন। তিনি বলেছেন, ওই ভোট একান্ত ইরানের নিজস্ব বিষয়। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, খামেনি বলেছেন, "নির্বাচন ইরানের একটি বড়ধরনের ঘটনা...শত্র"রা ইরানিদের মধ্যে বিরোধ বাধানোর চেষ্টা চালাচ্ছে। এই নির্বাচন নিয়ে তাদের স্বার্থ কী?" এদিকে সোমবার খামেনির বক্তব্যের পরই ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, ইরানিয়ানদের একজন ভাল নেতা দরকার। তিনি তেহরানের সঙ্গে চলমান বিরোধের ক্ষেত্রে ব্রিটেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সারকোজি বলেন, "সত্যিই, বর্তমানে যারা আছেন তাদের চেয়ে ভাল নেতা ইরানের জনগণের দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৪ ঘ.