২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে প্রতিরক্ষা বাজেট ২৫ শতাংশ বৃদ্ধি

ভারতে ২০০৯-১০ অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ২৫ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়াচ্ছে। গত বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন ও নিরাপত্তাবাহিনীকে ঢেলে সাজানোর জন্য এই ব্যয়বৃদ্ধি প্রয়োজন বলে সোমবার বাজেট বক্তৃতায় বলেছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

নয়াদিল্লি, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে ২০০৯-১০ অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ২৫ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়াচ্ছে। গত বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন ও নিরাপত্তাবাহিনীকে ঢেলে সাজানোর জন্য এই ব্যয়বৃদ্ধি প্রয়োজন বলে সোমবার বাজেট বক্তৃতায় বলেছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। অর্থমন্ত্রী বলেন, ভারত সীমান্ত রক্ষী বাহিনীকে শক্তিশালী করতে এবং পুলিশ বাহিনী আধুনিক করে গড়ে তুলতে বাড়তি আরও ৫৬২ ডলার ব্যয় করবে। বাজেট পেশকালে প্রণব বলেন, "আধাসামরিক বাহিনীর যথেষ্ট পরিমাণে শক্তি বৃদ্ধি করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে আরও বিনিয়োগ দরকার।" গত ফেব্র"য়ারিতে অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষা ব্যয়বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার চেয়েও ব্যয় ২ শতাংশ বাড়ানো হল চূড়ান্ত বাজেট প্রস্তাবে। নয়াদিল্লিভিত্তিক একটি নতুন থিংকট্যাঙ্ক, ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের পরিচালক উদয় ভাষ্কর বলেছেন, "সীমান্ত ব্যবস্থাপনা ও পুলিশ বাহিনীর আধুনিকায়নের জন্য বরাদ্দটি একেবারেই মুম্বাই হামলার ফসল।" গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর সরকার নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও নজর দেয়। প্রধানমন্ত্রী মনমোহন সিং গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আধাসামরিক বাহিনীকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৭ ঘ.