২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সাঈদের মুক্তির বিরুদ্ধে সরকারের আপিল

ভারতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাকিস্তানি জঙ্গি নেতা হাফিজ মোহাম্মদ সাঈদকে লাহোর হাইকোর্টের দেওয়া মুক্তির আদেশের বিরুদ্ধে আপিল করেছে পাকিস্তান সরকার। গত নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ভারত তাকে খুঁজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ইসলামাবাদ, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাকিস্তানি জঙ্গি নেতা হাফিজ মোহাম্মদ সাঈদকে লাহোর হাইকোর্টের দেওয়া মুক্তির আদেশের বিরুদ্ধে আপিল করেছে পাকিস্তান সরকার। গত নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ভারত তাকে খুঁজছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি গত ডিসেম্বরে সাঈদ ও তার নেতৃত্বাধীন ইসলামি দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়াকে আল কায়েদা ও তালেবানদের সঙ্গে সম্পর্কিতদের তালিকায় অন্তর্ভুক্ত করার পর পাকিস্তান সরকার তাকে গৃহবন্দি করেছিল। কিন্তু লাহোরের হাইকোর্র্ট তথ্যপ্রমাণ যথেষ্ট নেই জানিয়ে ২ জুন তাকে মুক্তির আদেশ দেয়। এই রায়ে ক্ষুব্ধ হয় ভারত। নয়াদিল্লি বলেছে, সাঈদকে কারাবন্দি রাখার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পাকিস্তান কর্তৃপক্ষের হাতে আছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাবের প্রাদেশিক সরকার লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোমবার আলাদাভাবে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ খাওয়ার রয়টার্সকে বলেছেন, "হাইকোর্টের দেওয়া রায়ে আমরা সন্তুষ্ট নই।" মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১১ ঘ.