২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন টাইমসের সাংবাদিককে মুক্তি দিল ইরান

১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কাজ করা ওয়াশিংটন টাইমসের এক গ্রিক সাংবাদিককে রোববার মুক্তি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

তেহরান, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কাজ করা ওয়াশিংটন টাইমসের এক গ্রিক সাংবাদিককে রোববার মুক্তি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাশকাভি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, "গ্রিসে ইরানের দূতের মানবিক প্রচেষ্টার কারণে গ্রিক সাংবাদিককে আজ (রোববার) মুক্তি দেওয়া হয়েছে।" ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা ২৩ জুনে এক প্রতিবেদনে জানায়, "অবৈধ কর্মকাণ্ডের দায়ে সাংবাদিক ইয়াসোন আথানাসিয়াদিস তেহরানে গ্রেপ্তার হয়েছেন। ইরান কর্তৃপক্ষ জানায়, আথানাসিয়াদিনের ইরানে থাকার ভিসার মেয়াদ পার হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ ঘ.