সিঙ্গাপুর, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার আদলে সোমবার সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী মহড়া চালাবে সিঙ্গাপুর। নভেম্বরে মুম্বাইয়ের হোটেলে, শপিং মলে এবং আন্ডারগ্রাউন্ড ট্রেনে যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছিল ঠিক সেই কায়দায় এই মহড়া চালানো হবে। সিঙ্গাপুরের পুলিশ বাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।
রয়টার্সের প্রকাশিত মহড়ার পরিকল্পনা অনুযায়ী, এ মহড়ায় ট্যাক্সি ছিনতাই থেকে শুরু করে হোটেলে এবং ট্রেন স্টেশনে হামলাসহ মোট ১০ টি ঘটনার সমন্বয় ঘটনো হবে। মহড়াটি চলবে দুই ধাপে। ৬-৭ জুলাই এবং ১৫ জুলাইয়ে সেন্টোসা দ্বীপে। পুলিশ একথা জানিয়েছে।
মহড়ায় রাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রায় ২ হাজার জন অংশ নেবে। নভেম্বরে অনুষ্ঠেয় এপেক সম্মেলনের আগে সিঙ্গাপুর এই মহড়া চালাচ্ছে। তবে সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, সম্মেলনের নিরাপত্তার সঙ্গে এ মহড়ার কোনও সম্পর্ক নেই।
বিশ্বের ব্যস্ততম সমুদ্রবন্দর এবং বড় আঞ্চলিক বিমানবন্দর কেন্দ্র সিঙ্গাপুর এ পর্যন্ত জঙ্গি হামলা থেকে নিরাপদ রয়েছে।
২০০২ সালে একবার সিঙ্গাপুর চেঙ্গাই বিমানবন্দরে একটি বিমান ছিনতাইয়ের চক্রান্ত নস্যাৎ করে। ওই হামলার চক্রান্তকারী এবং বালি বোমা হামলায় জড়িত সিঙ্গাপুরের নব্য ইসলামিক গ্র"পের সন্দেহভাজন নেতা মাস সেলামাত কাস্তারি এপ্রিলে মালয়েশিয়ায় গ্রেপ্তার হন। ২০০৮ সালের ফেব্র"য়ারিতে কাস্তারি সিঙ্গাপুরের জেল থেকে পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৮ ঘ.
bdnews24