২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইঙ্গুশেটিয়ায় হামলায় নয় চেচেন পুলিশ নিহত

ইঙ্গুশেটিয়ায় নয় চেচেন পুলিশকে শনিবার গুলি করে হত্যা করা হয়েছে বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। ৩৫ চেচেন পুলিশের একটি দলকে প্রতিবেশী রুশ প্রজাতন্ত্র ইঙ্গুশেটিয়ায় বিদ্রোহী তৎপরতা দমনের জন্য পাঠানো হয়। কিন্তু হামলার মুখে তাদের গাড়িবহর আবার ফিরে গেছে। ইতার তাস জানায়, বনভূমিতে এই হামলা চালানোয় চেচেন পুলিশ গোলাগুলিতে পেরে উঠতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

মস্কো, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইঙ্গুশেটিয়ায় নয় চেচেন পুলিশকে শনিবার গুলি করে হত্যা করা হয়েছে বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। ৩৫ চেচেন পুলিশের একটি দলকে প্রতিবেশী রুশ প্রজাতন্ত্র ইঙ্গুশেটিয়ায় বিদ্রোহী তৎপরতা দমনের জন্য পাঠানো হয়। কিন্তু হামলার মুখে তাদের গাড়িবহর আবার ফিরে গেছে। ইতার তাস জানায়, বনভূমিতে এই হামলা চালানোয় চেচেন পুলিশ গোলাগুলিতে পেরে উঠতে পারেনি। জঙ্গিরা স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড লঞ্চার নিয়ে চেচেন নেতা রমজান কাদিরভ কাদিরভের এই পুলিশ বাহিনীর ওপর অতর্কিতে এই হামলা চালায়। ককেশাস অঞ্চলে এটি ভয়াবহ হামলাগুলোর একটি। এর আগে কাদিরভ সীমান্তের ওপারে ইঙ্গুশেটিয়ায় মোতায়েন তার বাহিনীকে ওই এলাকায় ক্রেমলিন নিয়োজিত নিজ মিত্র ইঙ্গুশ নেতা ইউনুস-বেক ইয়েভকুরভের বিরুদ্ধে চালানো আত্মঘাতী হামলার প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেন। ইয়েভকুরভের অবস্থা এখন আশঙ্কাজনক। চেচেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান রুশ নাগরিক আলখানভ এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এমএইচবি/২০০০ ঘ.