২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়া ছয়টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে

উত্তর কোরিয়া শনিবার ছয়টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ায় ঘটনায় ইতিমধ্যেই দেশটির পরমাণু পরীক্ষা চালানো নিয়ে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা আরও জমাট বাঁধল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 09:40 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সউল, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া শনিবার ছয়টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ায় ঘটনায় ইতিমধ্যেই দেশটির পরমাণু পরীক্ষা চালানো নিয়ে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা আরও জমাট বাঁধল। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ছিল "স্কাড ধরনের"। গত ২৫ মে পরমাণু পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়া বেশ কয়েকবার নন-ব্যালেস্টিক ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল। জাতিসংঘের গৃহীত প্রস্তাবে উত্তর কোরিয়ার প্রতি স্কাডের মতো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে, শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে আট ঘণ্টার ব্যাবধানে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যেগুলি প্রায় চারশ কিলোমিটার পাড়ি দিয়ে সাগরে পড়ে। ইয়োনহাপ দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়ছে, "জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে এটি স্পষ্টই একটি উসকানিমূলক পদক্ষেপ।" যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের দিন (চার জুলাই) এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটল। ধারণা করা হয়, উত্তর কোরিয়ার কাছে ৬০০ 'রও বেশি স্কাড-ধরনের ক্ষেপণাস্ত্র আছে। এরমধ্যে হোয়াসং-৫ এর পাল্লা ৩০০ কিলোমিটার এবং হোয়াসং-৬ এর পাল্লা ৫০০ মিলোমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৫ ঘ.