২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ ছয়জনের মৃত্যু

লন্ডনের একটি ফ্ল্যাটভবনে শুক্রবার আগুন লেগে তিনটি শিশুসহ ছয়জন মারা গেছে। এরমধ্যে একটি শিশুর বয়স ছিল মাত্র তিন সপ্তাহ। সিটির জরুরি বিভাগের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 08:32 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

লন্ডন, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লন্ডনের একটি ফ্ল্যাটভবনে শুক্রবার আগুন লেগে তিনটি শিশুসহ ছয়জন মারা গেছে। এরমধ্যে একটি শিশুর বয়স ছিল মাত্র তিন সপ্তাহ। সিটির জরুরি বিভাগের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, নগরীর দক্ষিণ-পূর্বে ক্যাম্বারওয়েলে একটি ১২ তলা ভবনের চারতলার ফ্ল্যাটে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রায় শতাধিক দমকল কর্মী অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ব্রিগেডের এক মুখপাত্র জানিয়েছেন, আগুন ১১ তলায়ও ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ৩০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, নবজাতকসহ ৭ বছরের একটি শিশু এবং এক মহিলা হাসপাতালে মারা যায়। ৬ বছরের একটি শিশু, এক মহিলা ও এক পুরুষ ফ্ল্যাটের ভেতরেই মারা যায়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পল উড্রো স্কাই নিউজকে জানিয়েছেন, ১১টি শিশু সহ ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার ব্রিগেড বলেছে, "ভবনটিতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস আর কেউ অগ্নিদগ্ধ হয়নি। আমরা প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছি।" পল উড্রো বলেন, কী কারণে আগুন লেগেছে তা এখুনি বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪১ ঘ.