ইয়াঙ্গুন, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির মামলার শুনানি শুক্রবার আরও এক সপ্তাহের জন্য মুলতবি করেছে আদালত। এই বিলম্বের জন্য প্রশাসনিক ভুলত্র"টির কথা উল্লেখ করা হয়েছে। সু চির আইনজীবী একথা জানিয়েছেন।
আইনজীবী নিয়ান উইন সাংবাদিকদের বলেন, "সুপ্রিম কোর্ট মামলার ফাইল নিু আদালতে পাঠায়নি যাতে করে মামলাটি ১০ জুলাই পর্যন্ত মুলতবি থাকে।" সু চি এতে বিস্ময় প্রকাশ করেছেন।
সু চির বাড়িতে ৪ মে এক মার্কিন নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমার জান্তা তার বিচার শুরু করেছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার ৫ বছরের জেল হতে পারে।
মিয়ানমারে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দুই দিনের সফরের সময় তার বিচার পেছানো হল। সফরকালে বান মিয়ানমারের শীর্ষ জেনারেল থান শয়ের সঙ্গে দেখা করে সু চির সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৭ ঘ.
bdnews24