২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার কাছে ফিরল ইয়েমেনি বিমানের বেঁচে যাওয়া বালিকা

ভারত মহাসাগরের কমোরো দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হওয়া ইয়েমেনি বিমান থেকে জীবিত উদ্ধার করা ১৪ বছরের বালিকা বাহিয়া বাকারি বৃহস্পতিবার ফ্রান্সে তার বাবার কাছে ফিরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 08:43 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

মোরোনি, জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত মহাসাগরের কমোরো দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হওয়া ইয়েমেনি বিমান থেকে জীবিত উদ্ধার করা ১৪ বছরের বালিকা বাহিয়া বাকারি বৃহস্পতিবার ফ্রান্সে তার বাবার কাছে ফিরে গেছে। গ্র্যান্ড কোমোরে দ্বীপের দুর্যোগ মোকবেলা ইউনিটের ডাক্তার জেন ইউসেফ বলেন, "ফ্রান্সে বাহিয়ার বাবার ইচ্ছাতেই তাকে ফেরত পাঠানো হয়েছে।" মেয়েটির অবস্থা এখন ভালো বলে জানান তিনি। মঙ্গলবার ১৫৩ জন যাত্রী নিয়ে এয়ারবাস এ৩১০-৩০০ ভারত মহাসগরের কমোরো দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হয়। এ পর্যন্ত চালানো উদ্ধারকাজে মঙ্গলবার জীবিত উদ্ধার করা হয় বাহারি বাকিয়াকে। মঙ্গলবার রাতে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে। দুর্ঘটনায় তার মুখমন্ডল কেটে গেছে এবং কণ্ঠার হাড় ভেঙে গেছে। তবে মরোনি এল মারৌফ হাসপাতালের শৈল্য চিকিৎসক বেন ইমানি আগেই জানিয়েছিলেন, "তার অবস্থা আশঙ্কাজনক নয়। এমন একটা দুর্ঘটনার শিকার হওয়ার পরও সে অবিচল রয়েছে।" প্যারিসের কর্মকর্তারা জানিয়েছন, বিমানটিতে ৬৬ জন ফরাসি নাগরিক ছিল। ওদিকে, ইয়েমেন এক কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে কানাডা, কমোরো, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, ফিলিস্তিন, ফিলিপাইন ও ইযেমেনর নাগরিক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৪ ঘ.