২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামিতা অপরাধ নয়: দিল্লি হাইকোর্টের রায়

ভারতে সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছে নয়াদিল্লির হাইকোর্ট। ১৪৮ বছরের পুরোনো ঔপনিবেশিক আইনে সমকামিতাকে 'প্রকৃতিবিরুদ্ধ যৌনতা' হিসেবে গণ্য করে নিষিদ্ধ করার আইনটি এ রায়ের মধ্য দিয়ে উল্টে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 08:37 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ভারত, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছে নয়াদিল্লির হাইকোর্ট। ১৪৮ বছরের পুরোনো ঔপনিবেশিক আইনে সমকামিতাকে 'প্রকৃতিবিরুদ্ধ যৌনতা' হিসেবে গণ্য করে নিষিদ্ধ করার আইনটি এ রায়ের মধ্য দিয়ে উল্টে গেল। ভারতে সমকামিতার সাজা ১০ বছরের জেল। ভারতে বহু মানুষ সমকামিতাকে অবৈধ হিসেবেই দেখে। কিন্তু দিল্লি হাইকোর্ট সমকামিতা নিষিদ্ধ আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে একে মানুষের 'মৌলিক অধিকারের লঙ্ঘন' বলে রায় দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৫৪৭ ঘ,