২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াতে তালেবানদের সর্বশেষ ঘাঁটি দখল

পাকিস্তানি সেনারা বুধবার সোয়াত উপত্যকার সর্বশেষ তালেবান ঘাঁটি দখল করেছে। একইসঙ্গে আফগান সীমান্ত এলাকায় তালেবানদের পরাজিত করতে জনসমর্থনের আবেদন জানিয়েছে সোনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 06:57 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ইসলামাবাদ, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি সেনারা বুধবার সোয়াত উপত্যকার সর্বশেষ তালেবান ঘাঁটি দখল করেছে। একইসঙ্গে আফগান সীমান্ত এলাকায় তালেবানদের পরাজিত করতে জনসমর্থনের আবেদন জানিয়েছে সোনরা। সোয়াতে দু মাস আগে তালেবানদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছে পাকিস্তান। বুধবার সেনারা এ উপত্যকায় তালেবানদের সর্বশেষ ঘাঁটি শাহ দেরি শহর দখল করে নিয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। লড়াইয়ে ১৬০০ জঙ্গি নিহত এবং ৫ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে নিহত জঙ্গিদের মধ্যে কোনও তালেবান নেতা থাকার খবর পাওয়া যায়নি। নিরপেক্ষা সূত্রে নিহতের সংখ্যা যাচাইও করা যায়নি। এলাকার এক অধিবাসী আব্দুল গাফফার টেলিফোনে রয়টার্সকে বলেছেন, "এখন সবখানেই সেনা। রাস্তায়, গ্রামে গ্রামে, বাড়ির ছাদে। জঙ্গিরা এখন পর্বতের চূড়ায় গা ঢাকা দিয়েছে।" সোয়াতে অভিযান শেষের মুখে সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদের ঘাঁটিতে নতুন করে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৭ ঘ.