২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে জেলায়া বিরোধিতায় অটল হন্ডুরাস

আন্তর্জাতিক চাপের মুখেও উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে পুনর্বহালের 'আদৌ কোনও সুযোগ নেই' বলে বুধবার জানিয়েছে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 05:03 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

তেগুছিগালপা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক চাপের মুখেও উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে পুনর্বহালের 'আদৌ কোনও সুযোগ নেই' বলে বুধবার জানিয়েছে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার। জেলায়াকে এ সপ্তাহেই প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করা নয়ত একঘরে হওয়ার আলটিমেটাম দিয়েছিল অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস 'ওএএস'। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজও জেলায়াকে পুনর্বহলের দাবি জানিয়েছিলেন। কিন্তু ওই চাপ উপক্ষো করে হন্ডুরাসের অন্তবর্তী সরকার জেলায়া বিরোধী অবস্থানে অটল থাকায় আলোচনার মধ্য দিয়ে তাৎক্ষণিকভাবে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে পড়েছে। হন্ডুরাসের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী এনরিক ওর্তেজ জানিয়েছেন, জেলায়া দেশে ফেরামাত্র তাকে গ্রেপ্তার করা হবে। জেলায়াকে আইনি পক্রিয়ার মাধ্যমেই সরানো হয়েছে বলে দাবি করেছে হন্ডুরাস কর্তৃপক্ষ। জেলায়া বৃহস্পতিবার দেশে ফেরার অঙ্গীকার করেছেন। রয়টার্সকে এক সাক্ষাৎকারে ওর্তেজ বলেন, "আমরা জাতীয় স্বার্বভৌমত্ব কিংবা প্রেসিডেন্সি নিয়ে আলোচনা করছি না। জেলায়ার আবারও ক্ষমতায় ফেরার কোনও সুযোগ নেই।" হন্ডুরাসের সেনাবাহিনী রোববার জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠাায়।