২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতসহ কয়েকটি দেশের ১২টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বাতিল যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের বাজারে আর্জেন্টিনা, ভারত, থাইল্যান্ড ও ইউক্রেন, ইন্দোনেশিয়া ও তুরস্কের বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। ওবামা প্রশাসন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ওয়াশিংটন, জুলাই ০১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের বাজারে আর্জেন্টিনা, ভারত, থাইল্যান্ড ও ইউক্রেন, ইন্দোনেশিয়া ও তুরস্কের বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। ওবামা প্রশাসন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিস বলেছে, এই দেশগুলোর ওইসব পন্যের যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদন্দ্বিতা করার জন্য আর বিশেষ সুবিধার দরকার নেই। তাই এতদিন প্রদত্ত সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছয়টি দেশের মোট ১২টি পণ্যের ক্ষেত্রে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। এরমধ্যে সবচেয়ে বড় কলেবরের হচ্ছে আর্জেন্টিনার প্রায় ৭৭৩ মিলিয়ন ডলারের প্রাণী ও উদ্ভিদজাত চর্বি রপ্তানি। ভারতের প্রায় ১৪৫ মিলিয়ন ডলার মূল্যের ওষুধ ও ১৪২ মিলিয়ন ডলারের রৌপালঙ্কারসহ তুলনামূলক স্বল্পমূল্যের চারটি পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশ সুবিধা রহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৪ ঘ.