২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর পর আরও অদ্ভুতুড়ে জ্যাকসন

অদ্ভুত জীবনাচরণে অভ্যস্ত মাইকেল জ্যাকসন তার মৃত্যুর পর ক্রমেই আরও অদ্ভুতুড়ে হয়ে উঠছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে জ্যাকসনের সন্তানদের পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 05:56 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

লস এঞ্জেলেস, জুলাই ০১, ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অদ্ভুত জীবনাচরণে অভ্যস্ত মাইকেল জ্যাকসন তার মৃত্যুর পর ক্রমেই আরও অদ্ভুতুড়ে হয়ে উঠছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে জ্যাকসনের সন্তানদের পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজি.কম এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকসন তার তিন সন্তানের আসল বাবা নন এবং একইভাবে তার সাবেক স্ত্রী ডেবি রোয়েও তাদের আসল মা নন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে টিএমজেড.কম আরও জানায়, কাঁচের পাত্রেই (ভিট্রো) তারা গর্ভধারণ করলেও এতে জ্যাকসনের বীর্য কিংবা রোয়ে'র ডিম্বানু ব্যবহৃত হয়নি। ২০০৪ সালে রোয়ে অবশ্য একবার বলেছিলেন, জ্যাকসন মাইকেল জুনিয়র (১২) এবং প্যারিস (১১) এর আসল বাবা নন। তবে রোয়ে মা হিসাবে এদের গ্রহণ করেছিলেন। তিন নম্বর সন্তান দ্বিতীয় প্রিন্স মাইকেল জন্মগ্রহণ করেন ২০০২ সালে। তবে তার মা কে তা কখনই জানা যায়নি। রোয়ের আইনজীবী এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। সেলিব্রেটি ম্যাগাজিন ইউএস বলেছে, মাইকেল জুনিয়র এবং প্যারিসের বাবা হচ্ছেন জ্যাকসনের ত্বকবিজ্ঞানী। যার কাছে রোয়ে একসময় কাজ করতেন। জ্যাকসনের সন্তানদের বংশ-পরিচয় তার বিশাল সম্পত্তির উত্তরাধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ। তিন সন্তানের অভিভাবকই জ্যাকসনের লাখ লাখ ডলারের সম্পত্তি পাবেন। স