২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের মা সম্পত্তি ও সন্তানের দেখভালের সাময়িক দায়িত্বে

মাইকেল জ্যাকসনের মা ক্যাথেরিন মাইকেল সোমবার প্রয়াত শিল্পীর তিন সন্তানের অভিভাবকত্ব এবং তার সম্পদের দেখভালের সাময়িক অধিকার লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

লস অ্যাঞ্জেলেস, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইকেল জ্যাকসনের মা ক্যাথেরিন মাইকেল সোমবার প্রয়াত শিল্পীর তিন সন্তানের অভিভাবকত্ব এবং তার সম্পদের দেখভালের সাময়িক অধিকার লাভ করেছেন। জ্যাকসনের কোটি কোটি ডলারের সম্পদ নিয়ে সম্ভাব্য দীর্ঘ আইনি লড়াইয়ের শুরুতে ক্যাথরিন জ্যাকসন এ জয় পেলেন। ক্যাথরিন জ্যাকসনের আইনজীবী এল. লনডেল ম্যাকমিলান সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, বিচারকের ওই রায়ে পরিবারটি সন্তুষ্ট। জ্যাকসন তার মৃত্যুর আগে কোন উইল করে গেছেন কি না তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। সেলিব্রেটি ওয়েবসাইট ঃসু.পড়স সোমবার এক প্রতিবেদনে জানায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টি করোনার কার্যালয়ের কর্মকর্তারা নতুন ওষুধের সন্ধানে জ্যাকসনের বাড়িতে অনুসন্ধান চালায়। এই খবরে মৃত্যুর আগে জ্যাকসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর চারদিন পর শিল্পীর বাবা জো জ্যাকসন বলেন, তারা জ্যাকসনের দ্বিতীয় ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। তিনি শিগগিরই তা হাতে পাওয়ার আশা করছেন। তিনি জানান, জ্যাকসনের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি এখনো নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২১৪০ ঘ.