২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায়া বৃহস্পতিবার দেশে ফেরার প্রত্যয় জানিয়েছেন

উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে পুনরায় ক্ষমতায় বসাতে হন্ডুরাসের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। রোববার ভোরে সেনাবাহিনী জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠানোর পর দেশটিতে তার পক্ষে জোরালো বিক্ষোভ হয়েছে। তিনি বৃহস্পতিবার দেশে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

টেগুচিগালপা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে পুনরায় ক্ষমতায় বসাতে হন্ডুরাসের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। রোববার ভোরে সেনাবাহিনী জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠানোর পর দেশটিতে তার পক্ষে জোরালো বিক্ষোভ হয়েছে। তিনি বৃহস্পতিবার দেশে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জেলায়ার সমর্থকরা সোমবার সারাদিন দাঙ্গা পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের লিপ্ত হওয়ার রাতে রাজধানী মূলত শান্ত ছিল। জেলায়ার প্রতি সোমবার সমর্থন ব্যক্ত করে ল্যাটিন আমেরিকার বামপন্থি দেশগুলোর নেতারা। বিশ্ব নেতারা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।