বাগদাদ, জুন ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- বাগদাদ থেকে মার্কিন সেনাদের বিদায়ে ইরাকে ছয় বছরের বিদেশি সেনা দখলদারিত্ব অবসানের আশায় উল্লাস করেছে ইরাকিরা। মার্কিন সেনারা সোমবার বিকালের মধ্যে বাগদাদ ছেড়ে গেছে।
ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মঙ্গলবার মধ্যরাতের মধ্যেই ইরাকের বিভিন্ন শহর ও নগরী থেকে সরে যেতে হবে মার্কিন সেনাদের। এরপর ২০১২ সালের মধ্যে ইরাক থেকে পুরোপুরি বিদায় নিতে হবে তাদের।
ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল ইন স্টাফ আব্বুদ কানবার রয়টার্সকে জানান, সোমবার বিকেলের মধ্যেই সব মার্কিন সেনা বাগদাদ ছেড়ে চলে গেছে।
অন্য এক ইরাকি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাগদাদের বাইরের নগরীগুলোর কিছু ইউনিট চলে যাবে একেবারে শেষ মুহূর্তে।
মার্কিন সেনাদের বিদায়লগ্নে যুক্তরাষ্ট্র নির্মিত গাড়িগুলোতে ইরাকের পতাকা আর ফুল দিয়ে সাজিয়ে ইরাকি সেনারা রাস্তায় রাস্তায় প্যারেড করেছে। 'জয়' ধ্বনি তুলে নেচে গেয়ে উল্লাস করে তারা।
সেনা প্রত্যাহারের কারণে জঙ্গি হামলার আশঙ্কা থাকলেও বহু ইরাকিকেই এ ঘটনা অনুপ্রাণিত করেছে।
বাগদাদের কারাদা জেলার আইসক্রিম বারের মালিক আহমেদ হামিদ(৩৮) বলেন,"আমেরিকান বাহিনী প্রত্যাহারের বিষয়টি এমন একটি ব্যাপার যার জন্য প্রত্যেক ইরাকি অপেক্ষা করেছিল। নারী পুরুষ, ছেলে বুড়ো থেকে সবাই। ৩০ জুন আমার কাছে অনেকটা বিয়েবাড়ির মতো আনন্দদায়ক।"
স
bdnews24