২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সোয়াইন ফ্লু সনাক্ত

নেপাল সরকার দেশে প্রথম এইচ১এন১ ভাইরাস সনাক্ত হওয়ার খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা একটি পরিবারের তিন সদস্যের শরীরে এই সোয়াইন ফ্লু ভাইরাস ধরা পড়েছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

নেপাল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)--- নেপাল সরকার দেশে প্রথম এইচ১এন১ ভাইরাস সনাক্ত হওয়ার খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা একটি পরিবারের তিন সদস্যের শরীরে এই সোয়াইন ফ্লু ভাইরাস ধরা পড়েছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ খবর জানায়। আক্রান্ত ওই তিনজন- ৪৪ বছর বয়সী একব্যক্তি, তার ৩৮ বছর বয়সী স্ত্রী ও আট বছরের ছেলে গত সপ্তাহে ওয়াশিংটন থেকে নেপালে এসেছেন। তারা আট মাস যুক্তরাষ্ট্রে ছিলেন। সরকারের স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা রাজ কুমার মাহাতো এই তথ্য জানিয়ে বলেন, "তিনজনকেই কাঠমান্ডুর একটি হাসপাতালের আলাদা ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমএইচবি/২২২০ ঘ.