২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ৫০টি নতুন বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে ৫০টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। ইহুদি বসতি নির্মাণ বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ১,৪৫০টি নতুন বাড়ি নির্মাণ পরিকল্পনার আওতায় এ পদক্ষেপ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 12:26 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

জেরুজালেম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে ৫০টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। ইহুদি বসতি নির্মাণ বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ১,৪৫০টি নতুন বাড়ি নির্মাণ পরিকল্পনার আওতায় এ পদক্ষেপ নিচ্ছে।

ইহুদি বসতি নির্মাণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের যুক্তরাষ্ট্র সফরের কয়েক ঘন্টা আগে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনার ওই খবর এল।

এহুদ বারাক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেলের সঙ্গে দেখা করবেন।

সুপ্রিম কোর্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জমা দেওয়া কাগজপত্রে পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের অনুমতি ছাড়া গড়ে তোলা মাইগ্রোন বসতি থেকে লোকজনকে জেরুজালেমের উত্তরে আদম বসতিতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছে।

আদম বসতিতে ১,৪৫০ টি বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বসতি স্থাপনের বিরোধী ইসরায়েলের একটি গ্র"প 'পিস নাও' এর বিরুদ্ধে মামলা করলে আদালত মাত্র ৫০ টি বাড়ি নির্মাণের সবুজ সংকেত দিয়েছে। এর চেয়ে বেশি বাড়ি নির্মাণ করতে আলাদা অনুমতির প্রয়োজন পড়বে।

'পিস নাও' বলেছে, পশ্চিম তীরে বর্তমানে ২৫০০ বাড়ি নির্মাণাধীন রয়েছে। ওবামা মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে ইসরায়েলকে বসতি নির্মাণ বন্ধের জন্য চাপ দিয়ে আসছেন।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করে নেওয়া আরব-পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে এখন প্রায় ৫ লাখ ইসরায়েলি বাস করে।

ইহুদি বসতি স