তেহরান,জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করেছে। ওদিকে, ব্রিটেনের বিরুদ্ধেও তেহরানের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর অভিযোগ করে দেশ দু'টির সঙ্গে নতুন করে বিরোধে জড়িয়েছে ইরান।
ইরানের গোয়েন্দামন্ত্রী গোলামহোসেন মোহসেনি-ইজি ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "আমি ঘোষণা করছি যে, নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তার করার মতো সংগঠিত কোনও ভোট ডাকাতি ঘটেনি।"
অভিযোগ করে তিনি বলেন, "আমেরিকা এবং ইহুদিরা (ইসরায়েল) ইরানকে অস্থিতিশীল করতে চায়। এমনকি নির্বাচনের কয়েকমাস আগেও তারা ইরানে ভোট ডাকাতির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। এই প্রক্রিয়া তারা চালিয়ে গেছে নির্বাচনের পর পর্যন্ত।"
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরানে 'ভেলভেট রেভল্যুশন' (রক্তপাতহীন বিপ্লব) ঘটাতে চায়। কিন্তু এটি অসম্ভব।
ইরান কর্তৃপক্ষ বরাবরই সা
bdnews24