২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাজারে জাগুয়ার, ল্যান্ডরোভার ছাড়ছে টাটা

ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাণ কোম্পানি টাটা মটরস রোববার বিলাশবহুল গাড়ি জাগুয়ার ও ল্যান্ড রোভার ভারতের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। গত বছর টাটা জাগুয়ার ও ল্যান্ড রোভার নির্মাণকারী কোম্পানি ফোর্ড মটরস এর কাছ থেকে এই ব্র্যান্ডের গাড়ির সত্ব কিনে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

মুম্বাই, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাণ কোম্পানি টাটা ভারতের বাজারে বিলাশবহুল গাড়ি জাগুয়ার ও ল্যান্ড রোভার ছাড়ার ঘোষণা দিয়েছে। গত বছর টাটা জাগুয়ার ও ল্যান্ড রোভার নির্মাণকারী কোম্পানি ফোর্ড মটরস এর কাছ থেকে এই ব্র্যান্ডের গাড়ির সত্ব কিনে নেয়। এ ঘটনাটি স্মরণীয় উল্লেখ করে টাটার চেয়ারম্যান রতন টাটা বলেন, "এর মধ্য দিয়ে আমরা ভারতে বিলাশবহুল ব্র্যান্ডের গাড়ির প্রবেশ বাড়ানোর ইচ্ছেটাকেই জিইয়ে রাখছি।" বিশ্বের পঞ্চম বৃহত্তম বাস-ট্রাকের বাজার প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণকারী টাটা খুব শিগগিরই বিশ্বের সবচেয়ে কমদামি ন্যানো নিয়েও বাজার মাত করতে আসছে। প্রথম দিকে জাগুয়ারের দু'টি মডেল এক্সএফ এবং এক্সকে রেঞ্জের গাড়ি বাজারে ছাড়া হবে। যার দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৬ দশমিক ৩ মিলিয়ন রুপি থেকে ৯ মিলিয়ন রুপি। আর প্রাথমিকভাবে ল্যান্ড রোভারের তিনটি মডেল বাজারে ছাড়া হবে। এর মধ্যে রয়েছে রোভার স্পোর্টস এবং ল্যান্ড রোভার ডিসকোভারি-৩। এরও দাম পড়বে ৬ দশমিক ৩ মিলিয়ন থেকে ৯ মিলিয়ন রুপি। জাগুয়ার, ল্যান্ড রোভারের প্রধান নির্বাহী ডেভিড স্মিথ বলেন," ভারতে বিলাশবহুল গাড়ির বাজার খুবই ছোট। তবে এখানে সম্ভাবনা প্রচুর। এটি খুবই দ্রুত বেড়ে চলছে এবং আগামী ৫-১০ বছরের মধ্যে তা আরও বাড়বে বলবে আমরা আশা করছি।" অন্যদিকে জাগুয়ারের ব্যবস্থাপনা পরিচালক মাইক ড্রিসকল বলেন,"আমাদের ভবিষ্যত পরিকল্পনায় ভারত খুবই গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৯৩৫ ঘ.