২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরিচ-অস্ত্র ব্যবহার করবে ভারত

দেশের প্রত্যন্ত উত্তরপূর্বাঞ্চলে দাঙ্গা ও বিদ্রোহ দমনাভিযানে ব্যবহারের জন্য হ্যান্ড গ্রেনেডে প্রচণ্ড ঝাল লাল মরিচের গুঁড়ো ভরার পরিকল্পনা করেছে ভারত। এক প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

গুয়াহাটি, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দেশের প্রত্যন্ত উত্তরপূর্বাঞ্চলে দাঙ্গা ও বিদ্রোহ দমনাভিযানে ব্যবহারের জন্য হ্যান্ড গ্রেনেডে প্রচণ্ড ঝাল লাল মরিচের গুঁড়ো ভরার পরিকল্পনা করেছে ভারত। এক প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলেছেন, তারা ছোট ছোট হ্যান্ড গ্রেনেডের মধ্যে বিস্ফোরকের পরিবর্তে কয়েক ধরনের লাল মরিচের গুঁড়ো ভরবেন। এতে করে প্রাণহানি না ঘটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করা যাবে। রাষ্ট্রপরিচালিত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের (ডিআরডিও) ঊর্ধ্বতন বিজ্ঞানী আর বি শ্রীবাস্তব বলেছেন, "প্রতিরক্ষা বাহিনীতে ঝাল লাল মরিচের গুঁড়োর নানা ধরনের প্রয়োগ ও ব্যবহারের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।" বিজ্ঞানীরা বলেছেন, দেশের উত্তরপূর্বাঞ্চলের এই মরিচ এতটাই ঝাল যে একে অস্ত্র হিসাবে ব্যবহার করলে লোকজন আতঙ্কিত হবে। ভুত জোলোকিয়া নামের এই মরিচের ঝালের মাত্রা ঝাল পরিমাপক স্কোভিল্লে স্কেলে ১ লাখ ইউনিট। এটি রান্নায় ব্যবহৃত সাধারণ মরিচের চেয়ে অন্ততপক্ষে ১ হাজারগুণ বেশি ঝাল। ঝাল পরিমাপমক স্কোভিল্লে স্কেলের নামকরণ করা হয়েছে আমেরিকান বিজ্ঞানী উইলবার স্কোভিল্লের নামানুসারে। মরিচের ঝাল মাপার পদ্ধতি তিনিই প্রথম বের করেন। শ্রীবাস্তব বলেছেন, শীতার্ত আবহাওয়ায় সেনাদের দেহের তাপমাত্রা বাড়াতেও পরিপূরক খাবার হিসেবেও এই মরিচ ব্যবহার করা হবে। এছাড়াও সেনা ব্যারাকের বেড়াতেও এই মরিচের আস্তরণ দেওয়া যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতে করে বুনো প্রাণীদের দূরে সরিয়ে রাখা যাবে। বিশ্বের বহু জায়গায় সাধারণত দাঙ্গা দমনে মরিচ থেকে নেওয়া রাসায়নিক উপাদান সমৃদ্ধ মরিচের