২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি কাশ্মীরে প্রথম আত্মঘাতী বোমা হামলা, নিহত ২

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় দু'জন সৈন্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। সেনবাহিনী এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

মুজাফ্ফরাবাদ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় দু'জন সৈন্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। সেনবাহিনী এই তথ্য জানিয়েছে। হিমালয়ের পাদদেশে কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত এ অংশে আত্মঘাতী বোমা হামলার এটাই প্রথম নজির। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে তালেবানবিরোধী সেনাঅভিযান শুরু হওয়ায় জঙ্গিরা গত কয়েক সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অনেক বোমা হামলা চালালেও এখানে এটাই আত্মঘাতী বোমা হামলার প্রথম ঘটনা। সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "সেনাবাহিনীর একটি গাড়ির সামনে এসে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এতে আমাদের দু'জন দেশপ্রেমিক সৈনিক মারা গেছেন।" ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনেবিশক শাসনের অবসান হলে ভারতবর্ষ ভেঙে পাকিস্তানের জন্ম হয় বিভিন্ন সমস্যা জিইয়ে রেখেই। ভারত-পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধের দুটিই হয়েছে কাশ্মীর নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৪৩৪ ঘ.