জাকার্তা, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার প্রথম এইচ১এন১ ফ্লু ভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে। জাকার্তায় এক পাইলট এবং বালি দ্বীপে এক ব্রিটিশ নারীর দেহে এইচ১এন১ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
২২ বছর বয়সী ওই ব্রিটিশ নারী অস্ট্রেলিয়ায় ছিলেন। অন্যদিকে, ৩৭ বছর বয়সী পাইলট অস্ট্রেলিয়া এবং হংকং ভ্রমণ করেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সিটি ফাদিল্লাহ সুপারি একথা বলেছেন।
এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দুক্ষেত্রেই অস্ট্রেলিয়া থেকে ভাইরাস সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ নেই।" মন্ত্রী নিশ্চিত করে বলেন, ইন্দোনেশিয়দের কাছ থেকে ইন্দোনেশীয়রা ভাইরাস আক্রান্ত হয়নি। দু'ক্ষেত্রেই সংক্রমণ ঘটেছে বিদেশ থেকে।
ভাইরাস আক্রান্ত দুইজনের সংস্পর্শে যারা এসেছে তাদের দেহেও ভাইরাস সংক্রমণ পরীক্ষা করা হয়েছে বলে জানান মন্ত্রী। পর্যটন কেন্দ্র বালিতে বিদেশি সমাগমের ব্যাপারে আরও বেশি সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৪ ঘ.
bdnews24