পেশাওয়ার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের হামলায় কমপক্ষে ৪৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। নিয়াজ ওয়ালি নামের এক জঙ্গির দাফন শেষে লোকজন চলে যাওয়ার সময় এ হামলা চালানো হয়। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, "নিয়াজ ওয়ালির দাফন শেষে লোকজন চলে যাওয়ার সময় ড্রোন বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।"
একই দিন সকালের দিকে ড্রোন বিমানের হামলায় যে ছয় জঙ্গি নিহত হয়েছিল তাদের একজন হচ্ছেন ওয়ালি।
পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, ওই জঙ্গির দাফন অনুষ্ঠান ও সেখানে মার্কিন ড্রোন বিমানের হামলা সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
সেনাবাহিনী পাকিস্তানি তালেবানদের প্রধান বাইতুল্লাহ মেহসুদের শক্তঘাঁটি দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরু করার প্রস্তুতির পর্যায়ে যুক্তরাষ্ট্র এ হামলা চালাল। পাকিস্তান সরকার অবশ্য যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ভূ-খণ্ডে মার্কিন বিমান হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিল।
মঙ্গলবারেই দেরা ইসমাইল খানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তালেবান নেতা ক্বারী জয়নুদ্দিন নিহত হয়। তিনি বাইতুল্লাহ মেহসুদের বিরোধী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। স
bdnews24