তেহরান, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের কর্তৃপক্ষ মঙ্গলবার বলেছে, গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়া 'দাঙ্গাকারীদের' কঠিন শিক্ষা দেওয়া হবে। দেশটির কট্টর বিপ্লবী গার্ডবাহিনী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের বিরুদ্ধে 'দাঙ্গাকারীদের' দমন করতে মাঠে নামার ঘোষণা দেওয়ার পর এই ঘোষণা দেওয়া হল।
ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল আবারও জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করা হবে না।
কর্তৃপক্ষের এই কঠোর অবস্থানের মধ্যে নির্বাচনে পরাজিত এক প্রার্থী, মধ্যমপন্থি নেতা মেহেদি কারুবি গত কয়েকদিনের আন্দোলনে নিহতদের জন্য মঙ্গলবারও তেহরানে শোক পালন করার আহ্বান জানিয়েছেন। তবে এদিন দুপুর পর্যন্ত তেহারানে বিক্ষোভকারীদের দেখা যায়নি। নগরীর রাস্তায় রাস্তায় ট্রাকে করে দাঙ্গা দমনসাজে পুলিশ টহল দিচ্ছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইরান সরকারের প্রতি বেসামরিক লোকজনের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন। নির্বাচনপরবর্তী বিক্ষোভ দমনে নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বিচারবিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ইব্রাহীম রেইসিকে উদ্ধৃত করে বলেছে, "সা
bdnews24