২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের আরেক কঠিন চ্যালেঞ্জ লস্কর-ই-তৈয়বা

তালেবানদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই কঠিন হলে বলা যায় তার চেয়েও আরেকটি কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে আছে। আর তা হল লস্কর-ই-তৈয়বা দলটি নিয়ে কি করণীয় সে সিদ্ধান্ত নেওয়া। যে দলটিকে একসময় কাশ্মিরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিপালন করেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

লন্ডন , জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তালেবানদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই কঠিন হলে বলা যায় তার চেয়েও আরেকটি কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে আছে। আর তা হল লস্কর-ই-তৈয়বা দলটি নিয়ে কি করণীয় সে সিদ্ধান্ত নেওয়া। যে দলটিকে একসময় কাশ্মিরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিপালন করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, গত বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য দায়ী ওই দলটিকে ইচ্ছা করলেই স্তব্ধ করে দিতে পারে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই। সাবেক সিআইএ কর্মকর্তা ব্র"স রিইডেলের উক্তি, "আইএসআই ওই দলের সদস্যদের নাড়িনক্ষত্রের হদিস বলে দিতে পারে। আর এর ভিত্তিতে ব্যবস্থা নিয়ে দলটিকে শেষ করে দিতে পারে পাকিস্তানের সেনাবাহিনী।" ভারতের গবেষণা ও বিশে