২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় সামরিক বাহিনী চায় জাপান

আঞ্চলিক হুমকি ক্রমেই বাড়তে থাকায় সেনা ও অস্ত্রশস্ত্র বাড়িয়ে সামরিক বাহিনীকে আরও বড় এবং শক্তিশালী করতে চায় জাপান। জাপানের প্রতিরক্ষানীতির নতুন মধ্যবর্তী খসড়া নির্দেশাবলীতে সে আহ্বানই জানানো হচ্ছে। কিয়োদো বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

টোকিও, ২১ জুন, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আঞ্চলিক হুমকি ক্রমেই বাড়তে থাকায় সেনা ও অস্ত্রশস্ত্র বাড়িয়ে সামরিক বাহিনীকে আরও বড় এবং শক্তিশালী করতে চায় জাপান। জাপানের প্রতিরক্ষানীতির নতুন মধ্যবর্তী খসড়া নির্দেশাবলীতে সে আহ্বানই জানানো হচ্ছে। কিয়োদো বার্তা সংস্থা একথা জানিয়েছে। কিয়োদোর প্রকাশিত ওই খসড়ায় বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা পরীক্ষার পাশাপাশি বৃহৎ সামরিক শক্তি হিসাবে চীনের উত্থানের কারণে জাপানের প্রতিরক্ষা বাজেটে ব্যয় কমানোর নীতি পাল্টে ফেলা দরকার। খসড়া ওই দলিলে স্থল প্রতিরক্ষা বাহিনীর সেনাসংখ্যা ৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ামূলক বিকল্প পন্থা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে এতে। ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত ৫ বছরের জন্য তৈরি করা এই নতুন জাতীয় প্রতিরক্ষা কর্মসূচি নির্দেশাবলী এ বছরের শেষ নাগাদ অনুমোদন করার কথা রয়েছে জাপান সরকারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ ঘ.