তেহরান, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তেহরানে শনিবারের বিক্ষোভ-সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে এবং ১০০ রও বেশি মানুষ আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার একথা জানিয়েছে। তবে আলাদা আরেকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৩ উল্লেখ করা হয়।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সতর্কবার্তা উপেক্ষা করে শনিবারের বিক্ষোভের জন্য ইরান কর্তৃপক্ষ 'সন্ত্রাসী' এবং দাঙ্গাকারীদের দাযী করেছে। ইরানের এই সঙ্কটে পশ্চিমারাই লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, সহিংস বিক্ষোভকারীরা মসজিদ জ্বালিয়ে দিয়েছে। এর জন্য দাঙ্গাকারীদের দায়ী করেছে টেলিভিশন। এতে বলা হয়, "অস্থিরতা থেকে ছড়িয়ে পড়া সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।" শনিবারের ঘটনায় দুটো অ্যাভেনিউয়ে সন্ত্রাসীদের প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে বলেও টিভিতে উল্লেখ করা হয়।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের আরেকটি খবরে তেহরানে শনিবারের বিক্ষোভে ১৩ জন নিহত হওয়ার কথা জানানো হয়। টেলিভিশনের প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে শনিবার পুলিশের সঙ্গে সন্ত্রাসী দলগুলোর সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে।
রোববার ইরানে রাস্তায় বিক্ষোভের তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি। সরকারের কড়াকড়ির কারণে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের কাজে বিঘ
bdnews24