বেনজির হত্যাকাণ্ডে জাতিসংঘ-তদন্তের নেতৃত্বে চিলির দূত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্ত করতে জাতিসংঘের তিন সদস্য দলের নাম ঘোষণা করা হয়েছে। জাতিসংঘে চিলির রাষ্ট্রদূত হেরালদো মুনোজ দলের নেতৃত্ব দেবেন। বিশ্বসংস্থাটির মুখপাত্র মিশেল মঁতাজ শুক্রবার একথা জানিয়েছেন।
