২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন মাটিচাপা দিতে চীন-ভারতকে সহায়তা করবে ইইউ

বিশ্ব ঊষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে কার্বন ডাই অক্সাইড আটকিয়ে তা মাটি-চাপা দেওয়ার প্রযুক্তি উন্নয়নে আগামী সপ্তাহেই চীন ও ভারতকে সহায়তা করার উদ্যোগ নেবে ইউরোপ। ইউরোপীয় কমিশনের একটি খসড়া দলিলে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ব্রাসেলস, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব ঊষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে কার্বন ডাই অক্সাইড আটকিয়ে তা মাটি-চাপা দেওয়ার প্রযুক্তি উন্নয়নে আগামী সপ্তাহেই চীন ও ভারতকে সহায়তা করার উদ্যোগ নেবে ইউরোপ। ইউরোপীয় কমিশনের একটি খসড়া দলিলে একথা বলা হয়েছে। ক্ষতিকারক গ্যাস মাটিচাপা দেওয়ার পক্রিয়া 'কার্বন ক্যাপচার এন্ড সর্টেজ' (সিসিএস) কে অনেকেই কয়লা-চালিত বিদ্যুৎ প্রকল্পের কার্বন নির্গমন কমানোর সম্ভাবনাময় পদক্ষেপ বলে মনে করছে। বিশ্বব্যাপী অতিদ্রুত কয়েকগুণ হারে কার্বন নির্গমন বাড়তে থাকায় বায়ুমন্ডল বিপজ্জনক মাত্রায় উত্তপ্ত হয়ে ওঠার হুমকি সৃষ্টি হয়েছে। চীন এবং ভারতে কিভাবে এই প্রযুক্তি উন্নয়ন এবং অর্থায়নের ব্যবস্থা করা যায় তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন শলাপরামর্শ করবে। তবে ডিসেম্বরে কোপেনহেগেনের বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি নতুন বৈশ্বিক চুক্তিতে তাদের প্রতিশ্র"তি আদায় করা কঠিন হতে পারে বলে মনে করছে ইইউ। শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রতিবছরই কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে। এতে বলা হয়, উপযুক্ত ব্যবস্থা না নেওয়া গেলে জলবায়ু পরিবর্তন ঠেকানোর উদ্দেশ্য পূরণ করা কখনওই সম্ভব হবে না। তা ইউরোপ জলবায়ু পরিবর্তন রোধে যত ব্যবস্থাই নিক না কেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৯ ঘ.