জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্পেনের বাস্ক কাউন্টিতে শুক্রবার গাড়িবোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ইটিএ বিদ্রোহিদের দায়ী করেছে। ডিসেম্বরের পর স্পেনে এটিই ইটিএ'র সবচেয়ে মারাত্মক হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বাস্ক কাউন্টির পুলিশ জানিয়েছে, বিলবাও সান্তা ইসাবেলের কাছে একটি পার্কিং এলাকায় গাড়ির নীচে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন ৪৯ বছর বয়স্ক পুলিশ কর্মকর্তা এডুরাডো পুয়েল্লেস। সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর পুয়েল্লেস সাহায্যের জন্য চীৎকার করলেও আগুনের শিকঅর কারণে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী জোসে লুইস রডরিগুয়েজ জাপাতেরো ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সম্মেলন থেকে বলেছেন, "আমরা জানতাম এরকম ঘটনা আবারও ঘটতে পারে। যদিও সন্ত্রাসীরা আগের যে কোনও সময়ের চেয়ে এখন অনেক দুর্বল অবস্থানে রয়েছে।"
এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের সবচেয়ে কঠোর সাজা নিশ্চিত করতে আইনের পূর্ন প্রয়োগ করা হবে বলে জানান জাপাতেরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24