২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়েসং শিল্পপার্ক নিয়ে আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়া

কায়েসং যৌথ শিল্পপার্ক নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। শিল্পকারখানার ভাড়া ও কর্মীদের মজুরি বাড়ানোর পিয়ংইয়ংয়ের দাবি নিয়ে বৈঠকে আলোচনা চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 09:22 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

সউল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কায়েসং যৌথ শিল্পপার্ক নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। শিল্পকারখানার ভাড়া ও কর্মীদের মজুরি বাড়ানোর পিয়ংইয়ংয়ের দাবি নিয়ে বৈঠকে আলোচনা চলবে। কায়েসং পার্ক নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এর আগেও বৈঠক করেছেন। কিন্তু অর্থের বিষয়টি নিয়ে বনিবনা না হওয়ায় এবং কায়েসং এ আটক দক্ষিণ কোরিয়ার এক কর্মীকে মুক্তি দিতে উত্তর কোরিয়ার অস্বীকৃতির কারণে বৈঠক ফলপ্রসূ হয়নি। উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসন ব্যবস্থা নিয়ে অপমানকর মন্তব্য করায় দক্ষিণ কোরিয়ার ওই কর্মীকে আটক রেখেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রধান প্রতিনিধি কিম ইয়াং-টাক আলোচনার জন্য উত্তর কোরিয়া যাওয়ার আগে বলেছেন, " আমরা আমাদের ওই কর্মীর আশু মুক্তির দাবি জানাব। তাকে ৮০ দিনেরও বেশি সময় ধরে আটক রাখা হয়েছে।" উত্তর কোরিয়া কায়েসং পার্কে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মচারীর প্রত্যেকের জন্য মাসে ৩০০ ডলার মজুরি দাবি করেছে। তাদের বর্তমান মজুরি ৭০ ডলার। উত্তর কোরিয়া ৫০ বছরেরও বেশি সময়ের জন্য কারখানাটির লীজ পেমেন্ট হিসাবে ৫০০ মিলিয়ন ডলার দাবি করেছে। উত্তর কোরিয়ার এসমস্ত দাবিদাওয়া নিয়ে আলোচনা চলার মধ্যে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের অস্ত্র ব্যবসার সন্দেহে একটি জাহাজের সন্ধান পেয়েছে। বুধবার বন্দর ছেড়ে যাওয়া ওই জাহাজটির ওপর যুক্তরাষ্ট্র নজর রেখেছে। উত্তর কোরিয়া স