ওয়াশিংটন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পড়ে গিয়ে কনুই ভেঙে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। বুধবার হোয়াইট হাউসে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের প্রধান চেরিল মিলস জানান, আগামী সপ্তাহে হিলারির হাতে অস্ত্রোপচার করা হবে এবং যত শিগগির সম্ভব তিনি অফিসের কাজ শুরু করবেন।
মিলস বলেন, "বুধবার বিকেলে হোয়াইট হাউসে যাওয়ার সময় হিলারি ক্লিনটন পড়ে গেলে তার ডান হাতের কনুই ভেঙে যায়। হোয়াইট হাউস থেকে বাড়ি যাওয়ার পথে তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপতালে চিকিৎসা নিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২০৫ ঘ.
bdnews24