২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে জাতিগত সহিংসতায় ১২ জন নিহত

আসামের একটি আদিবাসী গ্রামে বিবদমান আরেকটি আদিবাসী গোষ্ঠী হামলা চালালে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ভারতের অস্থিতিশীল রাজ্যটিতে ভয়ঙ্কর জাতিগত সহিংসতার এই ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলের দিকে। কর্মকর্তারা বুধবার এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:57 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

গুয়াহাটি, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আসামের একটি আদিবাসী গ্রামে বিবদমান আরেকটি আদিবাসী গোষ্ঠী হামলা চালালে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ভারতের অস্থিতিশীল রাজ্যটিতে ভয়ঙ্কর জাতিগত সহিংসতার এই ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলের দিকে। কর্মকর্তারা বুধবার এই তথ্য জানিয়েছেন। ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত আদিবাসী জঙ্গিরা গ্রামটিতে ঢুকে ২০টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ধানক্ষেতে কর্মরত গ্রামবাসীদের ওপর গুলি চালাতে শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ধ্বংসযজ্ঞ চালানোর পর হামলাকারীরা পাশের জঙ্গলে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২০৫ ঘ.