২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির বিচার প্রহসন: জাতিসংঘ

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচারে আন্তর্জাতিক মানদণ্ড উপেক্ষিত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা। তারা মিয়ানমার জান্তা সরকারের কাছে সু চির প্রকাশ্য ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

জেনেভা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচারে আন্তর্জাতিক মানদণ্ড উপেক্ষিত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা। তারা মিয়ানমার জান্তা সরকারের কাছে সু চির প্রকাশ্য ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করেছেন। কড়া ভাষার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের ৫ মানবাধিকার তদন্তকারী বলেছেন, জাতিসংঘ প্যানেল এক বছর আগেই সু চির গৃহবন্দিত্বকে অযৌক্তিক এবং মিয়ানমারের আইনেই অবৈধ বলে রায় দিয়েছে। সু চির বাড়িতে এক মার্কিন নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন ভঙ্গের অভিযোগে মিয়ানমার জান্তা সু চির বিচার শুরু করেছে। বিচারে কয়েকদিনের বিরতির পর ২৬ জুন আবার সু চির মামলার শুনানি শুরু হবে। ৫ তদন্তকারী মিয়ানমার কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে সু চির ন্যায়বিচারের আহ্বান জানানোর পাশাপাশি গণমাধ্যমকেও অবাধে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০১ ঘ.