জেরুজালেম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্যে শান্তির বিষয়ে এ সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া গুরুত্বপূর্ণ বক্তৃতাটি বেশিরভাগ ইসরায়েলির সমর্থন পেয়েছে। তবে তারা এটাও বলেছে, শান্তি প্রতিষ্ঠায় এ বক্তব্য কাজে আসবে না। মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপ ফলাফলে এই তথ্য জানা গেছে।
হারেৎজ পত্রিকায় প্রকাশিত এই জরিপে উত্তরদাতাদের ৭১ শতাংশ বলেছেন, তারা নেতানিয়াহুর শর্তসাপেক্ষে ফিলিস্তিনি রাষ্ট্রপ্রতিষ্ঠার অনুমোদন দেওয়ার বিষয়টি সমর্থন করেন। এতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ কমবে।
নেতানিয়াহু তার ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স
bdnews24