২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ উপেক্ষা করে ভোটে স্বচ্ছতা দাবি আহমাদিনেজাদের

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভে রোববার রাজধানী তেহরানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরাজিত প্রার্থী মুসাভির সমর্থকরা নগরীর কেন্দ্রস্থলে জড়ো হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও জনতার ভিড়ে মটরসাইকেল চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এ বিক্ষোভ-সংঘর্ষের মুখেও নির্বাচন 'স্বচ্ছ ও ত্র"টিমুক্ত' হয়েছে বলে দাবি করেছেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

তেহরান, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভে রোববার রাজধানী তেহরানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরাজিত প্রার্থী মুসাভির সমর্থকরা নগরীর কেন্দ্রস্থলে জড়ো হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও জনতার ভিড়ে মটরসাইকেল চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এ বিক্ষোভ-সংঘর্ষের মুখেও নির্বাচন 'স্বচ্ছ ও ত্র"টিমুক্ত' হয়েছে বলে দাবি করেছেন। এক সাংবাদিক সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, ভোট স্বচ্ছ হয়েছে। পরাজিত প্রার্থীদের অভিযোগকে তিনি আঙ্গুরফল টক বলে উড়িয়ে দেন । আহমাদিনেজাদ বলেন, "পরাজিত হওয়ায় তারা মনক্ষুন্ন হয়েছে। বহু অর্থব্যয় করে প্রচারণা চালিয়ে তারা নির্বাচনে জেতার আশা করেছিল। তা না হওয়ায় স্বাভাবিকভাবেই তারা মনক্ষুন্ন।" আহমাদিনেজাদের বিতর্কিত জয়ের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ শুরুর পর থেকে পুলিশ সাবেক প্রেসিডেন্ট খাতামির ভাই মোহাম্মদ রেজা খাতামিসহ শতাধিক সংস্কারবাদীকে গ্রেপ্তার করেছে। নেতৃস্থানীয় সংস্কারবাদী নেতা সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলি আবতাহি রোববার রয়টার্সকে একথা বলেছেন। তিনি বলেন, "শনিবার রাতে বাড়ি থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।" আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলেও আবতাহি আশঙ্কা প্রকাশ করেন। গ্রেপ্তারকৃতরা ইরানের প্রধান সংস্কারবাদী দল মোশারেকাতের সদস্য। ইরানের বিচারবিভাগের এক মুখপাত্র গ্রেপ্তারের খবর অস্বীকার করে বলেছেন, " তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। বরং ডেকে উত্তেজনা না বাড়ানোর ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে।" তবে ইরানের উপ-পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান এর উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা বলেছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফার্স জানায়, তাদের মধ্যে রেজা খাতামি গ্রেপ্তার হওয়ার কথা অস্বীকার করেছেন রাদান। ওদিকে, পরাজিত প্রার্থী মুসাভির স্ত্রীও তার স্বামীর গ্রেপ্তার হওয়া কিংবা গৃহবন্দি হওয়ার কথা অস্বীকার করে রয়টার্সকে জানিয়েছেন, "তিনি জনগণের পাশেই আছেন।" তিনি বলেন, "ইরানের জনগণ আহমাদিনেজাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু এই ভোটে আহমাদিনেজাদ আরও বলিষ্ঠ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছেন। জনগণ একনায়কের শাসনে অতিষ্ঠ হয়ে গেছে। তারা স্বাধীনতাহীনতা, চরম মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে এডভেঞ্চরে ক্লান্ত হয়ে পড়েছে। একারণেই তারা আহমাদিনেজাদের পরিবর্তন চেয়েছে।" শনিবার মধ্যপন্থি হিসেবে পরিচিত মীরহোসেন মুসাভির প্রায় তিন হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। তারা আহমাদিনেজাদ বিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এর মধ্যে ছিল 'আমরাও ইরানী' ও 'মুসাভিই আমাদের প্রেসিডেন্ট'। এ সময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার পুলিশ বিক্ষুদ্ধ জনতার ভিড়ের মধ্য দিয়ে মটরসাইকেল চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে এক নারী আহত হয়েছে। সহিংসতার ছবি তুলতে পুলিশ সাংবাদিকদেরও বাধা দিয়েছে। মুসাভি বলেছেন, তার নির্বাচনী সদর দপ্তরে উপস্থিত লোকজনকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। রাজধানীর ভানাক স্কোয়ারে অবস্থান ধর্মঘট করছিল মুসাভির সমর্থকরা। কিন্তু মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যরা পিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে। তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রায় এক শ' দাঙ্গা পুলিশ তিন থেকে চার শ' বিক্ষোভকারী ছাত্রকে ধাওয়া করার সময় তাদের লক্ষ্য করে মরিচের গুঁড়ো ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে এত ভয়াবহ বিক্ষোভ আর হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রাখে। কোনো ছাত্র বিক্ষোভের চেষ্টা করলেই তারা তার ওপর চড়াও হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তেহরানের উত্তর অংশের একটি কর্মব্যস্ত সড়কের কাছে তিনি গুলির শব্দ শুনেছেন। তবে কে গুলি করেছেন এবং কেন করেছেন তা স্পষ্ট নয়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আহমাদিনেজাদের বিজয়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকদের 'উস্কানিমূলক আচরণ' বন্ধ করারও আহ্বান জানান তিনি। এর আগের খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থি মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোট পেয়ে চার বছরের জন্য পুনর্র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মধ্যপন্থি হিসেবে পরিচিত মীরহোসেন মুসাভি ফলাফলকে স্বৈরতন্ত্রের দিকে দেশকে ঠেলে দেওয়ার 'বিপজ্জনক ভাঁওতাবাজি' অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন। শনিবার ভোট গণনা প্রায় শেষ হওয়ার পর সরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, কট্টরপন্থি হিসেবে পরিচিত আহমাদিনেজাদ মধ্যপন্থি মুসাভির চেয়ে প্রায় দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন। যদিও বিশ্লে