২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পাইলটরা আর বড় হোটেলে থাকতে চান না

পেশোয়ারের একটি অভিজাত হোটেলে জঙ্গি হামলার পর বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় বিমানসংস্থার পাইলটরা বলেছেন, তারা আর দেশের বড় হোটেলগুলোতে থাকতে চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

করাচি, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পেশোয়ারের একটি অভিজাত হোটেলে জঙ্গি হামলার পর বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় বিমানসংস্থার পাইলটরা বলেছেন, তারা আর দেশের বড় হোটেলগুলোতে থাকতে চান না। পেশোয়ারের পার্ল কন্টিনেন্টাল হোটেলে মঙ্গলবারের জঙ্গি হামলায় নিহত নয়জনের মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একজন সিনিয়র পাইলটও রয়েছেন। জঙ্গিরা গুলি চালিয়ে হোটেলের গেট পার হয়ে লবির সামনে ট্রাক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। এতে পিআইএ'র দুজন কেবিন ক্রু-ও আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পিআইএ'র একজন পাইলট বলেন, "ভাল হোটেলে থাকতে সবাই চায় কিন্তু জীবন অনেক গুরুত্বপূর্ণ।" "আমি আর নামকরা হোটেলে থাকতে চাই না কারণ সেগুলো নিরাপদ নয়।" পাকিস্তানের রাজধানীর শীর্ষ দুটি হোটেলের একটিতে গত সেপ্টেম্বরে বোমা হামলায় নিহত হয়েছিল ৫৫ জন। পাকিস্তান এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন এর একজন মুখপাত্র বলেছেন, তাদের সদস্যরা কমপরিচিত ও কমমূল্যের স্থানে থাকতে চান। তিনি বলেন, "পাকিস্তানের ভেতর আমরা যেখানেই যাই, পিআইএ আমাদের জন্য সেখানে রেস্ট হাইজের ব্যবস্থা করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৪ ঘ.