২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র বিকল্প: মিচেল

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল বুধবার ফিলিস্তিনিদেরকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ওয়াশিংটনের প্রতিশ্র"তি পূরণের আশ্বাস দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ নিরসনে এটিই একমাত্র স্থায়ী সমাধান বলে মিচেল উল্লেখ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

রামাল্লাহ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল বুধবার ফিলিস্তিনিদেরকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ওয়াশিংটনের প্রতিশ্র"তি পূরণের আশ্বাস দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ নিরসনে এটিই একমাত্র স্থায়ী সমাধান বলে মিচেল উল্লেখ করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার পর মিচেল দু'পক্ষকেই ২০০৩ সালের রোডম্যাপ শান্তিচুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলার আহ্বান জানান। ওই চুক্তি অনুযায়ী, ইসরায়েল বসতিস্থাপন বন্ধ করতে এবং ফিলিস্তিন গেরিলা হামলা বন্ধে প্রতিশ্র"তিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্পষ্ট করে বলেছেন, "সংঘর্ষ নিরসনে একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্য দিয়ে দু পক্ষের আকাঙ্খা পূরণ করা।" তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে বিরল বিরোধের সূচনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নেননি এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন চলবে বলে জানিয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকে করা মন্তব্য পুনর্ব্যক্ত করে পশ্চিম তীরের রামাল্লায় মিচেল বলেন, ওয়াশিংটন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা দ্রুত নতুন করে শুরু করা এবং আগেভাগেই শেষ করতে চায়। তিনি বলেন, আমরা এখন এ প্রচেষ্টা এগিয়ে নিতে ইসরায়েলি ফিলিস্তিনি এবং আঞ্চলিক অন্যান্য অংশীদারদের সঙ্গে একান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি।" মিচেলের বক্তব্য সম্পর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাংবাদিকদের কিছু বলেননি। তিনি কেবল বলেন, "নেতানিয়াহু মধ্যপ্রাচ্য সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধান মেনে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা অর্থহীন।" আব্বাসের এক সহযোগী বলেন, "যুক্তরাষ্ট্রের অবস্থান উৎসাহব্যাঞ্জক হলেও ইসরায়েলের অবস্থান অস্পষ্ট এবং হাতাশাজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ ঘ.