২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারের পার্ল হোটেলে জঙ্গি হামলায় নিহত ৫, আহত ৭০

পাকিস্তানে পেশোয়ারে ভিআইপি ও বিদেশির কাছে প্রিয় একটি হোটেলে মঙ্গলবার জঙ্গি হামালায় পাঁচজন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৭০। তবে বিবিসি নিহতের সংখ্যা ১৫ উল্লেখ করেছে। জঙ্গিরা ট্রাকবোমার বিষ্ফোরণ ঘটানোর পাশাপাশি স্বয়ংক্রিয় অস্ত্র থেকেও গুলি চালায়। নিহতদের একজন জাতিসংঘের কর্মী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 05:02 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

পেশোয়ার, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে পেশোয়ারে ভিআইপি ও বিদেশির কাছে প্রিয় একটি হোটেলে মঙ্গলবার জঙ্গি হামালায় পাঁচজন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৭০। তবে বিবিসি নিহতের সংখ্যা ১৫ উল্লেখ করেছে। জঙ্গিরা ট্রাকবোমার বিষ্ফোরণ ঘটানোর পাশাপাশি স্বয়ংক্রিয় অস্ত্র থেকেও গুলি চালায়। নিহতদের একজন জাতিসংঘের কর্মী। জঙ্গিরা গুলি চালিয়ে পার্ল কন্টিনেন্টাল হোটেলের নিরাপত্তা চৌকি পার হয়ে ভেতরে ঢোকে এবং বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে একজন আত্মঘাতী লবির সামনে বিস্ফোরণ ঘটায়। হোটেলের নিরাপত্তাকর্মীরা এই তথ্য জানিয়েছে। বিস্ফোরণে হোটেল ভবনের সামনের অংশ ধসে পড়ে এবং পুরো হোটেলের জানালার কাচ চূর্ণবিচুর্ণ হয়ে ছড়িয়ে পড়ে। নগরীর প্রধান প্রশাসক সাহেবজাদা আনিস বলেছেন, পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থার এক কর্মীও রয়েছেন। তিনি সার্বিয়ার নাগরিক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ট্রাকবোমায় ৫০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। গত বছর ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলে একই পরিমাণ বিস্ফোরকভর্তি ট্রাক বোমার হামলায় ৫৫ জন নিহত হয়েছিল। হোটেলের ওয়েটার আলী খান রয়টার্সকে বলেছেন, "আমি হোটেলের চীনা রেস্তোরাঁয় ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি, তারপর বিস্ফোরণে সব অন্ধকারে ঢেকে যায়। লোকজন চিৎকার করে চারদিকে ছোটাছুটি করতে থাকে।" জাতিসংঘের মহাসচিব বান কি মুন হামলার নিন্দা জানিয়েছেন। বানের প্রেস অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, "আবারো এক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় অনেকের মধ্যে জাতিসংঘের একজন একনিষ্ঠ কর্মীও মারা গেছেন। কিছুতেই এসব হত্যা মেনে নেওয়া যায় না।" আহত ৭০ জনের মধ্যে জাতিসংঘের শিশু তহবিলে কর্মরত একজন জার্মান নারী ছাড়াও একজন ব্রিটিশ ও নাইজেরীয় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১০৫২ ঘ.